নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার বিষয়ে চলতি মাসেই মিলবে সুখবর৷ রেলমন্ত্রী ফের এমনটা আশ্বাস দিয়েছেন৷ রাজ্যে আগামী ২০ মে’র পর যে কোনদিন আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার৷ আগরতলা থেকে সরাসরি দিল্লি ছুটবে রেল, সেই আশ্বাসও তিনি দিয়েছেন৷ তবে, আগরতলা থেকে সরাসরি দিল্লি রাজধানী এক্সপ্রেস চালু করা সম্ভব হবে কিনা রাজ্যের এই দাবি পূরণে রেলমন্ত্রক আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷ বুধবার ত্রিপুরার দুই সাংসদ জীতেন্দ্র চৌধুরী এবং শংকর প্রসাদ দত্ত রেলমন্ত্রী সুরেশ প্রভুর সাথে সাক্ষাৎ করলে তিনি সাংসদদের এই প্রতিশ্রুতি দিয়েছেন৷ এদিকে, রাজ্যের পরিবহন সচিব সমরজিৎ ভৌমিকও জানিয়েছেন, মে মাসেই আনুষ্ঠানিকভাবে যাত্রীরেল পরিষেবা সূচনা করার আপ্রাণ চেষ্টা চলছে৷ আগরতলা থেকে দিল্লি এবং আগরতলা থেকে শিয়ালদহ যাত্রী রেল চলাচলের বিষয়ে সব ধরনের চেষ্টা করা হচ্ছে৷ তিনি বলেন, রেল আধিকারিকদের সাথে আলোচনায় যতদূর অনুমান করা হচ্ছে, মে মাসেই রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার সূচনা হতে যাচ্ছে৷
বুধবার দুুপুরে রাজ্যের দুই সাংসদ রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর সাথে সাক্ষাৎ করেন৷ রেলমন্ত্রী সাংসদদের জানিয়েছেন, চলতি মাসেই ২০ মে’র পর যে কোন দিন আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে রেল যাত্রা শুরু করবে৷ তখন সাংসদরা দাবি তুলে বলেন, রেল চালু করলেই হবে না আগরতলা থেকে সপ্তাহে সাতদিনই রাজধানী এক্সপ্রেসও চালু করতে হবে৷ তাতে রেলমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, রেলপথ নির্মাণে ত্রিপুরার জনগণ এবং ত্রিপুরা সরকার সব ধরনের সহযোগিতা করেছে৷ ফলে, ত্রিপুরাবাসীর এই দাবি পূরণে রেলমন্ত্রক আপ্রাণ চেষ্টা করছে৷ এদিকে, সাংসদরা আগরতলায় রেল ডিভিশন স্থাপন করা, সাব্রুম পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা, রেল নিয়োগ কেন্দ্র স্থাপন করা এবং ত্রিপুরা থেকে রেলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অগ্রাধিকার দেওয়ার জন্যও দাবি জানিয়েছেন৷ এদিকে, রাজ্য পরিবহন সচিব জানিয়েছেন, আগরতলা স্টেশনে মেনটেন্যান্স ফেসিলিটির কাজের দায়িত্ব দেওয়া হয়েছে নর্দ্যান রেলওয়েকে৷ আগামী সেপ্ঢেম্বর মাসে এর কাজ সমাপ্ত হবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার সূচনার আনুষ্ঠানিক উদ্বোধনের একই সাথে আগরতলা বিমানবন্দর আধুনিকীকরণ এবং আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস করা যায় সেই পরিকল্পনা নেওয়া হয়েছে৷
এদিকে, লামডিং-বদরপুর পাহাড় লাইনের চন্দ্রপুর ও জাটিঙ্গা রুটে ধস পড়ায় ওই রুটে অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে এ-খবর জানানো হয়েছে৷ ঘন ঘন বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ওই অঞ্চলে রেল সড়কের ওপর ধস কিংবা রিল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়ায় বিপত্তির সৃষ্টি হচ্ছে৷ জানানো হয়েছে, রেললাইনের মেরামতের কাজে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন রেলের বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার-আধিকারিক-কর্মীরা৷ তবে রেল সারাইয়ের কাজে বড় বাধার সৃষ্টি করছে ধারাবর্ষণ৷
ইতিমধ্যে গতকাল বাতিল করা হয়েছিল লামডিং-শিলচর রুটের চারখানা ট্রেন৷ এরমধ্যে গুয়াহাটি-শিলচর ২৫৬৫৭ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাশাপাশি আজকের শিলচর-গুয়াহাটি ২৫৬৫৮ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাতিল করা হয়েছিল৷ তবে এই দুটি ট্রেন গুয়াহাটি-শিয়ালদা-গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে বলেও জানানো হয়েছে৷ অনুরূপভাবে ৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জারও বাতিল করা হয়েছিল যথাক্রমে ৩ এবং ৪ মে পর্যন্ত৷ আজ এই সব ট্রেনের যাত্রা অনির্দিষ্টকালের জন্য বালিত করে দেওয়া হয়েছে৷ ধারা বৃষ্টির দরুণ পাহাড় লাইনের ওই রুটের নানা জায়গায় বিশেষ করে ফাইডিঙে রেল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়া এবং ডিটেকছড়া এলাকায় এতদিন ধস নামছিল৷ এবার নতুন সংযোজন চন্দ্রনাথপুর-জাটিঙ্গা এলাকা৷
উল্লেখ্য, লামডিং-বদরপুর-শিলচর রেল পরিষেবা ব্যাহত হওয়ায় দক্ষিণ অসমের বরাক উপত্যকার পাশাপাশি প্রতিবেশী তিন রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের জনসাধারণ বেজায় অস্তস্তিতে পড়েছেন৷
তবে শিলচর থেকে আগরতলা পর্যন্ত রেল চলাচল শুরু করে খানিক হলে ত্রিপুরার কিছুটা স্বপ্ণ পূরণ করেছে রেল কর্তৃপক্ষ৷ সোমবার থেকে শিলচর-করিমগঞ্জ-আগরতলা (ত্রিপুরা) পর্যন্ত রেল পরিষেবা শুরু হয়েছে৷ এবার পাহাড় লাইনের ট্র্যাক সারাই সম্পূর্ণ হয়ে গেলে আগরতলা-গুয়াহাটি-হাওড়া-শিয়ালদা-দিল্লি পর্যন্ত রেল চলাচল করবে বলে জানা গেছে উত্তর -পূর্ব সীমান্ত রেলের মালিগাঁও সদর দফতর সূত্রে৷
২০শে মে’র পর যেকোনও দিন আগরতলা থেকে সরাসরি কলকাতা দিল্লি যাত্রী রেল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















