News Flash

  • Home
  • খেলা
  • বিসিসিআইয়ের রেকর্ড আয়, কর দিল ১১৫৯.২০ কোটি টাকা!
Image

বিসিসিআইয়ের রেকর্ড আয়, কর দিল ১১৫৯.২০ কোটি টাকা!

মুম্বই, ৯ আগস্ট(হি.স.): বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। কেন বলা হয়? সেই ধারণাটা দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রক দ্বারা যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে গত পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সর্বাধিক আয় করেছে এবং কর দিয়েছে ১১৫৯.২০ কোটি টাকা!বুধবার বিসিসিআইয়ের করের লিখিত বিবরণ রাজ্যসভায় তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ২০২০-২১ আর্থিক বছরে, বিসিসিআই আয়কর হিসাবে ৮৪৪.৯২ কোটি টাকা দিয়েছে। যেখানে ২০১৯-২০ সালে ছিল ৮৮২.২৯ কোটি টাকার কম। কারণ এই সময়ে করোনা অতিমারির কারণে ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ২০১৮-১৯ সালে বিসিসিআই ট্যাক্স হিসাবে ৮১৫.০৪কোটি টাকা দিয়েছে। যেখানে ২০১৭-১৮ সালে বিসিসিআই আয়কর হিসাবে ৫৯৬.৬৩ কোটি টাকা কর দিয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top