News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি সম্পূর্ণরূপে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে : কে সি বেণুগোপাল
Image

বিজেপি সম্পূর্ণরূপে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে : কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, বিজেপি সম্পূর্ণরূপে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে।ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে বুধবার সকালে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্নীতি, তোষণকে ভারত ছাড়ার আহ্বান জানান। বিজেপি সাংসদরা সংসদে চত্বরে ধর্ণা দেন।

এরইপ্রেক্ষিত কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, “বিজেপি এবং ভারত ছাড়োর মধ্যে সম্পর্ক কী? তাদের লোকেরা স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি। বিজেপি সম্পূর্ণভাবে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে। ভারত ছাড়ো দিবসে তারা যা কিছু বলছে তার মানে কী? এটি একটি ঐতিহাসিক দিন…আমরা প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে সংসদে আলোচনার জন্য বলছি। প্রধানমন্ত্রী এমনকি সংসদে আসছেন না…তিনি মণিপুরের কথা বলছেন না। ভারত ছাড়ো আন্দোলন আমাদের এই সরকারের কথা মনে করিয়ে দেয়।”

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top