News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পণের দাবীতে অত্যাচার গৃহবধূকে, অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করল গৃহবধূ
Image

পণের দাবীতে অত্যাচার গৃহবধূকে, অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করল গৃহবধূ

আগরতলা, ৭ আগস্ট : বিয়ের চার বছর পরও পণের জন্য অমানুষিক অত্যাচার স্ত্রীকে । অত্যাচারের মাত্রা দিনের পর দিন বেড়ে যাওয়ায়  বিষ খেয়ে আত্মহত্যা করে গৃহবধূ রাশি চাকমা (২২)।মেয়ের বাপের বাড়ীর অভিযোগ পণের দায়ের অত্যাচারের ফলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সে। রাশির বাবা  মেয়ের উপর পণের জন্য অস্বাভাবিক অত্যাচারের ফলেই মেয়ে মারা গেছে এমন অভিযোগ এনে ভাংমুন থানায় মামলা করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ রাশি চাকমার স্বামী রাহুল চাকমাকে তার কনপুইস্থিত বাড়ি থেকে  গ্ৰেপ্তার করে। রাহুলের বিরুদ্ধে ভাংমুন থানা ১০/২০২৩ কেইস নম্বরে পণের দাবিতে মারধর, আত্মহত্যার প্ররোচনা সহ বিভিন্ন ধারায় মামলা নিয়েছে। এই ব্যপারে ভাংমুন থানার অফিসার ইনচার্জ বুদ্ধ দেববর্মা জানিয়েছেন, কাঞ্চনপুর থানাধীন রবীন্দ্রনগর এলাকা বাসিন্দা পয়তে রায় চাকমার মেয়ে রাশির বিয়ে হয় জম্পুই ব্লকের কনপুইয়ের বাসিন্দা রাহুল চাকমা। বিয়ের এক বৎসর ভালো কাটলেও কাঞ্চনপুর রবীন্দ্রনগরস্থিত রাশির বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য রাশিকে চাপ দিত রাহুল । রাশি বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে তাকে মারধর করত রাহুল। রাহুলের অত্যাচারে কয়েকবার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসে রাশি। কিন্তু রাহুলের লোভ বাড়তে থাকে। শুক্রবার বাপের বাড়ি গিয়ে আরো টাকা আনার জন্য রাশিকে বলে। রাশি রাজি না হওয়ায় তার উপর অমানসিক অত্যাচার করে রাহুল। অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে রাশি বিষ খেয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে রাশির বাপের বাড়ির লোকজন কনপুই যায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে শনিবার। আত্মহত্যার ঘটনার মামলা হয়। পুলিশ তথ্য প্রমাণ পেয়ে রাহুলকে গ্ৰেপ্তার করেছে। এখন দেখার ন্যায় বিচার পায় কিনা খুশি।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top