News Flash

Image

জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ

আগরতলা, ৭ আগস্ট : খোয়াই বৃন্দাবনঘাট এলাকায় রাস্তার পাশের জলের ট্যাংকি থেকে যুবকের মৃত্যদেহ উদ্ধার । ঘটনা সোমবার সকাল সাতটা নাগাদ খোয়াই থানাধীন বৃন্দাবনঘাটে। ঘটনার বিবরণে জানা যায়, বৃন্দাবনঘাটস্থিত খোয়াই তুলাশিখর রাস্তার পাশের রয়েছে এক জলের  ট্যাংক ।সকাল সাতটার নাগাদ ইটভাটার শ্রমিকরা জলের ট্যাঙ্কটির মধ্যে দেখতে পায় একটি মৃতদেহ পড়ে আছে। শ্রমিকরা সাথে সাথে খরব দেয় খোয়াই থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। মৃত ব্যক্তির নাম সন্তোষ গৌড়। বয়স ৩০ বছর। বাড়ি তুলাশিখরের পশ্চিম রাজনগর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্বার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। তবে পুলিশ এখনো প্রাথমিকভাবে কিছুই ধারণা করতে পারছে না কিভাবে মৃত্যু হয়েছে যুবকের। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।মৃতদেহে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই বলে পুলিশ জানায়।মৃত লোকটি একসময় ইউ বি আই ইটভাটায় শ্রমিকের কাজ করতো।তবে এখন সেই কাজের সাথে সে যুক্ত নয় বলে জানা গেছে। প্রায় সময়েই সেচ প্রকল্পের ট্যাংকের আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করতো সন্তোষ গৌড়। রবিবার রাতে ট্যাংকের পাশে মৃগীরোগের কারণে সংজ্ঞাহীন অবস্থায় ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এদিকে পরিবারের লখন্দের খবর দেওয়া হয় পুলিশি তরফে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top