News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিরোধীদের হইহট্টগোলে উত্তাল লোকসভা ও রাজ্যসভা, শাসক-বিরোধী বাকবিতণ্ডায় পন্ড কাজকর্ম
Image

বিরোধীদের হইহট্টগোলে উত্তাল লোকসভা ও রাজ্যসভা, শাসক-বিরোধী বাকবিতণ্ডায় পন্ড কাজকর্ম

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): মণিপুর ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সোমবারও উত্তাল হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। শাসক-বিরোধী বাকবিতণ্ডায় পন্ড হল সংসদের কাজকর্ম। বিরোধীদের হইহ্ট্টগোলের মধ্যেই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা ও পরে দুপুর দু’টো অবধি মুলতুবি হয়ে গিয়েছে। রাজ্যসভাতেও এদিন একই চিত্র ধরা পড়েছে। রাজ্যসভার অধিবেশনও দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে।

মণিপুর ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে সোমবার রাজ্যসভায় সরব হন বিরোধী সাংসদরা। কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, “মণিপুর জ্বলছে।” অপরদিকে কেন্দ্রীয় পীযূষ গোয়েল বলেছেন, “সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধী দল আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাই। আমি আপনাদের (চেয়ারম্যান) রাজস্থান ইস্যুতেও আলোচনা করার জন্য অনুরোধ করছি।” এদিকে, সোমবারই রাজ্যসভা থেকে কংগ্রেস সাংসদ রজনী পাটিলের সাসপেনশন প্রত্যাহার করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top