ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।।শেষ দিনে আসলো আরও ৩ টি পদক। সিনিয়র বিভাগে। ৩ টি পদকের মধ্যে দুটি স্বর্ণ। আসর থেকে মোট ৩ টি স্বর্ণ সহ ১১ টি পদক জয় করেছে ত্রিপুরা। এরমধ্যে ৩ টি স্বর্ণ পদক। এককথায় দুরন্ত সাফল্য। দেশের রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতা। রবিবার তালকোটরা স্টেডিয়ামে শুরু হয় সিনিয়র বিভাগের আসর। তাতে যোগেন্দ্র মারাক এবং সুব্রত শর্মা দুরন্ত লড়াই করে রাজ্যের জন। স্বর্ণ পদক জয় করেন। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেন প্রীয়া দেবনাথ। আসরের প্রথম দু-দিন সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগের খেলা হয়েছিলো। তাতে ত্রিপুরার ৯ জন খেলোয়াড়ের মধ্যে ৮ জন পদক জয় করেছিলো। ত্রিপুরাকে প্রথম স্বর্ণপদকটি এনে দিয়েছিলো হৃদয় মারাক। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেছিলো শাঙ্কি কর্মকার,অক্ষিতা মজুমদার,অভিপ্সা নাথ,উদয় দে,বিপ্রজিৎ সাহা,সুহানা ঘোষ এবং শুভ্রজিৎ সিনহা। দিল্লি থেকে টেলিফোনে এখবর জানান কোচ কৃষ্ণ সূত্রধর। মঙ্গলবার দুপুরের বিমানে রাজ্যে ফিরছেন খেলোয়াড়রা।

দিল্লিতে আন্তর্জাতিক ওপেন ক্যারাটে টুর্নামেন্টে ত্রিপুরার দারুন সাফল্য
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















