News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে আন্তর্জাতিক ওপেন ক্যারাটে টুর্নামেন্টে ত্রিপুরার দারুন সাফল্য
Image

দিল্লিতে আন্তর্জাতিক ওপেন ক্যারাটে টুর্নামেন্টে ত্রিপুরার দারুন সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।।শেষ দিনে আসলো আরও ৩ টি পদক। সিনিয়র বিভাগে। ৩ টি পদকের মধ্যে দুটি স্বর্ণ। আসর থেকে মোট ৩ টি স্বর্ণ সহ ১১ টি পদক জয় করেছে ত্রিপুরা। এরমধ্যে ৩ টি স্বর্ণ পদক। এককথায় দুরন্ত সাফল্য। দেশের রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতা। রবিবার তালকোটরা স্টেডিয়ামে শুরু হয় সিনিয়র বিভাগের আসর। তাতে যোগেন্দ্র মারাক এবং সুব্রত শর্মা দুরন্ত লড়াই করে রাজ্যের জন। স্বর্ণ পদক জয় করেন। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেন প্রীয়া দেবনাথ। আসরের প্রথম দু-‌দিন সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগের খেলা হয়েছিলো। তাতে ত্রিপুরার ৯ জন খেলোয়াড়ের মধ্যে ৮ জন পদক জয় করেছিলো। ত্রিপুরাকে প্রথম স্বর্ণপদকটি এনে দিয়েছিলো হৃদয় মারাক। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেছিলো শাঙ্কি কর্মকার,অক্ষিতা মজুমদার,অভিপ্সা নাথ,উদয় দে,বিপ্রজিৎ সাহা,সুহানা ঘোষ এবং শুভ্রজিৎ সিনহা। দিল্লি থেকে টেলিফোনে এখবর জানান  কোচ কৃষ্ণ সূত্রধর। মঙ্গলবার দুপুরের বিমানে রাজ্যে ফিরছেন খেলোয়াড়রা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top