News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ, দেশজুড়ে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী
Image

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ, দেশজুড়ে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): আগস্টের ৬ তারিখ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত। দেশের বিভিন্ন প্রান্তে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আগামীকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যোগ দেবেন । এই প্রকল্পে ২৪ হাজার ৪৭০ কোটি টাকার বেশি খরচ হবে । এই প্রকল্পে রয়েছে ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি । উত্তরপ্রদেশ ও রাজস্থানের ৫৫টি করে স্টেশন, বিহারে ৪৯, মহারাষ্ট্রে ৪৪, পশ্চিমবঙ্গে ৩৭, মধ্যপ্রদেশে ৩৪, অসমে ৩২ ও ওড়িশায় ২৫, পঞ্জাবে ২২, গুজরাট ও তেলেঙ্গানায় ২১, ঝাড়খন্ডে ২০, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ১৮টি করে রেল স্টেশন রয়েছে । এছাড়াও হরিয়ানায় ১৫ ও কর্ণাটকে ১৩টি রেল স্টেশন রয়েছে । ওই স্টেশনগুলিতে স্থানীয় সংস্কৃতি ও ধারাবাহিকতা বজায় রেখেই পুনর্বিকাশ করা হবে । যাত্রীদের মিলবে অত্যাধুনিক সুবিধা ।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top