News Flash

  • Home
  • বিনোদন
  • গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা আয়ুষ্মান খুরানার
Image

গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা আয়ুষ্মান খুরানার

জন্মদিনে সুরে সম্রাট কিশোর কুমারকে সুরেলা শ্রদ্ধা জানালেন আয়ুষ্মান খুরানা । গিটার বাজিয়ে গাইলেন ‘পল পল দিলকে পাস’ থেকে ‘ড্রিমগার্ল’।

১৯২৯ সালে আজকের দিনেই জন্ম কিশোর কুমারের (আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়)। দাদা অশোক কুমারের হাত ধরেই তাঁর বলিউডে আসা। ১৯৪৮ সালে ‘জিদ্দি’ ছবির হাত ধরেই তাঁর প্লেব্যাক সিঙ্গার হওয়ার পথ চলা শুরু হয়েছিল। দুই হাজারেরও বেশি গান গেয়েছেন কিশোর, সেগুলি নিঃসন্দেহে ভারতীয় সংগীত জগতের এক অমূল্য সম্পদ হিসেবে রয়ে গিয়েছে। এহেন কিশোর কুমারকে কিশোর কুমারকে নিজের গুরু হিসেবে মানেন অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী বলিউড তারকা আয়ুষ্মান খুরানা । তাই গুরুর জন্মদিনে গিটার হাতে গাইলেন ‘পল পল দিলকে পাস’ গানের ‘হার শাম আঁখো পর তেরা আঁচল লেহরায়ে’র অংশটি। তারপরই গাইতে শুরু করলেন ‘ড্রিমগার্ল’। এভাবে যেন নিজের আসন্ন সিনেমার প্রচারও করে ফেললেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা। হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top