News Flash

  • Home
  • দেশ
  • নিউইয়র্কে ট্রেন লাইনট্যুত, আহত ৭
Image

নিউইয়র্কে ট্রেন লাইনট্যুত, আহত ৭

নিউইয়র্ক, ৪ আগস্ট (হি.স.): যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৭জন আহত হয়েছেন। তবে, এখনও পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক শহরে কুইন্স বরোর একটি স্টেশনের বাইরে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, তারফলে ৭জন আহত হন। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, তারা ঘটনার খবর পেয়ে স্টেশনে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। তারা জানান, এখনও পর্যন্ত কেউ মারা যায়নি। ট্রেনটি লাইচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। তবে, এই রুটের মানুষদের বাস ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল-কে বিষয়টি জানানো হয়েছে। জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হোচুল জানিয়েছেন, অফিস যাত্রীদের সুবিধা দেখা এবং রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top