News Flash

  • Home
  • দেশ
  • লকেটের নামে ইডির কাছে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের
Image

লকেটের নামে ইডির কাছে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের

কলকাতা, ৪ আগস্ট (হি. স.) : এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হল ইডিতে। শুক্রবার বিধাননগর পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিংহ রায় এই বিজেপি নেত্রীর নামে তদন্তের আবেদন জানান।

এ বিষয়ে তুলসী জানান, আজকে আমরা আইনজীবী এবং সমাজকর্মীর তরফে ইডির কাছে তদন্তের জন্য একটি আবেদন নিয়ে এসেছি। বিজেপি নেত্রী লকেট রোজ ভ্যালির (চিটফান্ড) একজন সুবিধাভোগী। সে ব্যাপারে যাতে নিরপেক্ষ তদন্ত হয়, তার জন্য ইডির কাছে একটি আবেদন জমা দিয়েছি। আমাদের কাছে তথ্য আছে কিন্তু আমরা চাই আগে ইডি তদন্ত করুক এবং এই তদন্ত চলাকালীন যদি আমাদের কোনও সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতায় করব।

গত ৩১ জুলাই বিকেলে বিজেপি নেতা শঙ্কু দেব পণ্ডা তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে ইডির কাছে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ করেন। ঠিক তার কয়েকদিন পর শুক্রবার ইডির দফ্তরে এসে উপস্থিত হন বিধাননগর পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top