News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে ডেঙ্গুতে কারোর মৃত্যু হয়নি : স্বাস্থ্য দপ্তর
Image

রাজ্যে ডেঙ্গুতে কারোর মৃত্যু হয়নি : স্বাস্থ্য দপ্তর

আগরতলা, ৪ আগস্ট : রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। গতকাল সাংবাদিক সম্মেলনে ধনপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরটি অস্বীকার করলেন স্বাস্থ্য দপ্তরের প্রিভেনটিভ মেডিসিন শাখার অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক।

প্রসঙ্গত, বুধবার ধনপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুভাষ সরকার(৭২)-র মৃত্যু হয়েছিল। সেই খবরটি প্রকাশ্যে ছড়িয়ে পড়তেই জনমনে ডেঙ্গু নিয়ে আতঙ্ক আরও বেড়েছে। জানা গেছে, সুভাষ সরকার গত ২৭ জুলাই ধনপুর শঙ্খমুড়া থেকে জ্বর নিয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।সেখানে তাঁর ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল।টেস্টে ডেঙ্গু পজিটিভ আসে। তখন তাঁকে কতর্ব্যরত চিকিৎসক ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রোগীর আত্মীয় পরিজনেরা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না করিয়ে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন।

বেসরকারি হাসপাতালে সুভাষ সরকার সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই ঘটনায় গোটা ধনপুর শঙ্খমুড়া এলাকায় জনমনে ডেঙ্গু নিয়ে আতঙ্ক আরও বেড়েছে।

গতকাল সাংবাদিক সম্মেলনে সুভাষ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরটি রাজ্য স্বাস্থ্য দপ্তর অস্বীকার করেছে। স্বাস্থ্য দপ্তরের প্রিভেনটিভ মেডিসিন শাখার অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক বলেছেন, ওই ব্যাক্তির ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা, প্রয়োজনে তদন্ত করে দেখা হবে। তিনি এদিন স্পষ্ট ভাবে জানিয়েছেন, ওই ব্যক্তির মৃত্যু ডেঙ্গুতে নয়। অন্যান্য উপর্সগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যু হয়েছে সেই উপসর্গ থাকার কারণেই।

তাঁর কথায়, রাজ্যে ডেঙ্গু এখনো পর্যন্ত মারাত্মক আকার ধারণ করে নি। আপাতত জনগণের ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top