News Flash

  • Home
  • খেলা
  • ‌শান্তিরবাজারে ফুটবল, হ্যাটট্রিক প্রশান্ত-‌রজয় দিয়ে শুরু ব্ল্যাক প্যান্থার-এর
Image

‌শান্তিরবাজারে ফুটবল, হ্যাটট্রিক প্রশান্ত-‌রজয় দিয়ে শুরু ব্ল্যাক প্যান্থার-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট
উদ্বোধনী ম্যাচে জয় পেলো ব্ল্যাক প্যান্থার। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪‌-‌২ গোলে পরাজিত করলো ইউনাটেড ফ্রেন্ডসকে। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে মঙ্গলবার হয় ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার সুব মোর্চার সহযোগিতায়। এদিন ১৬ দলীয় আসরের উদ্বোধন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং। এদিন শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করলেও ম্যাচ যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়ে ইউনাটেড ফ্রেন্ডসের ফুটবলাররা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দমের অভাব দেখা দেয়। আর ওই সুযোগেই জয় ছিনিয়ে নেয় ব্লেক পান্থার। ম্যাচে বিজয়ী দলের পক্ষে প্রশান্ত নোয়াতিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া একটি গোল করেন আরিয়ন সাংমা। বিজীত দলের পক্ষে গোল দুটি করেন যথাক্রমে ধর্মিন্দ্র ত্রিপুরা এবং সানি ত্রিপুরা। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। প্রথমার্ধে ২-‌২ গোলে ম্যাচ অমিমাংশিত ছিলো। আজ বগাফা খেলবে পতিছড়ি দলের বিরুদ্ধে। প্রসঙ্গত:‌আসরের চ্যাম্পিয়মন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পারে ৩৫ এবং ২৫ হাজার টাকা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top