ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট
উদ্বোধনী ম্যাচে জয় পেলো ব্ল্যাক প্যান্থার। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪-২ গোলে পরাজিত করলো ইউনাটেড ফ্রেন্ডসকে। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে মঙ্গলবার হয় ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার সুব মোর্চার সহযোগিতায়। এদিন ১৬ দলীয় আসরের উদ্বোধন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং। এদিন শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করলেও ম্যাচ যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়ে ইউনাটেড ফ্রেন্ডসের ফুটবলাররা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দমের অভাব দেখা দেয়। আর ওই সুযোগেই জয় ছিনিয়ে নেয় ব্লেক পান্থার। ম্যাচে বিজয়ী দলের পক্ষে প্রশান্ত নোয়াতিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া একটি গোল করেন আরিয়ন সাংমা। বিজীত দলের পক্ষে গোল দুটি করেন যথাক্রমে ধর্মিন্দ্র ত্রিপুরা এবং সানি ত্রিপুরা। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। প্রথমার্ধে ২-২ গোলে ম্যাচ অমিমাংশিত ছিলো। আজ বগাফা খেলবে পতিছড়ি দলের বিরুদ্ধে। প্রসঙ্গত:আসরের চ্যাম্পিয়মন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পারে ৩৫ এবং ২৫ হাজার টাকা।

শান্তিরবাজারে ফুটবল, হ্যাটট্রিক প্রশান্ত-রজয় দিয়ে শুরু ব্ল্যাক প্যান্থার-এর
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















