News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর সামনেই স্বামীকে রড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন
Image

স্ত্রীর সামনেই স্বামীকে রড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন

আগরতলা, ১ আগস্ট।। স্ত্রীর সামনেই স্বামীকে রড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতিকারীরা। জিরানিয়া থানাধীন ভদ্রমিস্ত্রী পাড়ায় ওই ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সাথে খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। 

দুষ্কৃতী হামলায় খুন হয়েছেন অজিত দেববর্মা এনআইটি আগরতলায় কর্মরত ছিলেন। তার স্ত্রী রীতা দেববর্মা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, ভোররাতে বাড়িতে ঢুকে এনআইটিতে কর্মরত অজিত দেববর্মাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। স্ত্রীর সামনেই এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে। ঘটনার পরই জিরানিয়া থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়। 

ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে কর্তব্যরত পুলিশ অফিসার জানান, তারা রাত ১২ নাগাদ খবর পান জিরানিয়ার ভদ্র মিস্ত্রী পাড়ায় এক ব্যক্তিকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এটি একটি হত্যাকান্ড বলে পুলিশ জানিয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেন্সিক কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে গিয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করেন। তবে এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের আসল কারণ জানা যায়নি। অভিযুক্তদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top