ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। পূর্বাঞ্চলের বিজয় রথ থামিয়ে দিল দক্ষিণাঞ্চল। দেওধর ট্রফির ফাইনাল নিশ্চিত করতে হলে মনিশঙ্করের টিম পূর্বাঞ্চলকে আগামী ১লা আগস্টের ম্যাচে জয় ছিনিয়ে নিশ্চিত করতে হবে। এদিকে দক্ষিণাঞ্চল টানা চতুর্থ ম্যাচে জয় ছিনিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। দক্ষিণাঞ্চল আজ, রবিবার দুর্দান্তভাবে ৫ উইকেটের ব্যবধানে পূর্বাঞ্চলকে পরাজিত করেছে। অপর খেলায় মধ্যাঞ্চল আট উইকেটের ব্যবধানে উত্তর পূর্বাঞ্চলকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পেয়েছে। পুদুচিরিতে ছয় দলীয় গ্রুপ লীগের খেলায় দক্ষিণাঞ্চল বনাম পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে পূর্বাঞ্চল ৪৬ ওভারে ২২৯ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে বিরাট সিংয়ের ৪৯ রান, শুভ্রাংশু সেনাপতির ৪৪ রান, আকাশ দ্বীপের ৪৪ রান, মুক্তার হোসেন এর ৩৩ রান উল্লেখযোগ্য। দক্ষিণাঞ্চলের কৌশিক ও কিশোর তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ৪৪.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অধিনায়ক মৈয়াঙ্ক আগরওয়ালের ৮৪ রান, সাই সুদর্শনের ৫৩ রান দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। উইকেট রক্ষক জগদিশানের ৩২ রান এবং রোহিত রায়াডুর অপরাজিত ২৪ রান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। পূর্বাঞ্চলের অভিনব চৌধুরী দুইটি উইকেট পায়। অপর খেলায় উত্তর পূর্বাঞ্চল প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৪৯ ওভারে ১৬৪ রান সংগ্রহ করলে জবাবে মধ্যাঞ্চল ৩৩ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দিনের অপর খেলায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ম্যাচ তখনও চলছে।

দেওধর ট্রফি : পূর্বাঞ্চলের বিজয় রথ থামিয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণাঞ্চলের
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…


















