নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ আগরতলা এমবিবি বিমানবন্দরে টাকার বিনিময়ে নিয়োগের মিথ্যা অভিযোগে ছিনাইহানী এলাকায় এক মহিলার উপর প্রমীলা বাহিনীর হামলা৷ ৭ জনের বিরুদ্ধে মামলা৷ ঘটনা এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানী এলাকায় শুক্রবার রাতে৷ ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানী এলাকার বিভা তাঁতী (বণিক) নামে এক মহিলার বাড়িতে গিয়ে প্রমিলা বাহিনী সেই মহিলার উপর প্রাণঘাতী হামলা করে৷ পরবর্তী সময়ে সেই মহিলা অর্থাৎ আক্রান্ত মহিলা বড়জলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ককে বিষয়টি অবগত করেন৷ কারণ উনার বিরুদ্ধে বিমানবন্দরে টাকার বিনিময়ে নিয়োগ এর যে অভিযোগ আনা হয়েছে সেটি মিথ্যা বলে দাবি করেন সেই মহিলা৷ তিনি এমবিবি বিমান বন্দরে হাউসকিপিং সুপারভাইজার পদে কর্মরত এবং উনার বিরুদ্ধে টাকার বিনিময়ে ২৪ জন হাউস কিপিং স্টাফকে বিমানবন্দরে নিয়োগের অভিযোগে প্রমিলা বাহিনী রাতের আঁধারে উনার উপর এই আক্রমণ চালায়৷ পরবর্তী সময়ে তিনি এই প্রমিলা বাহিনীর সদস্য শিখা কর, সবিতা বৈশ্য, রত্না দেব, পূর্ণিমা চৌধুরী, রত্না চৌধুরী, অনিমা কর্মকার,রাখি বৈশ্য নামে ৭ জনের বিরুদ্ধে রাতেই এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি জানান৷ তবে বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় বিভা তাঁতী(বণিক)সিপিআইএম সমর্থক সেই কারণে নাকি ওনার উপর শাসক দলের প্রমিলাবাহিনী এই প্রাণঘাতী আক্রমণ করেছে৷ তবে গোটা বিষয় তদন্ত সাপেক্ষে তদন্তের পর বেরিয়ে আসবে কি কারণে উনার উপর আক্রমণ করা হয়েছে৷ ছিঁড়ে ফেলা হয়েছে সেই মহিলার পড়নের বস্ত্র৷ উনার ৮ বছরের ছেলেকে ও ছাড়েনি প্রমিলা বাহিনী বলে অভিযোগ আক্রান্ত বিভা তাঁতী(বনিকের)৷ এই আক্রমণের জন্য কারা মদত যুগিয়েছেন এবং এই আক্রমণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

টাকার বিনিময়ে বিমানবন্দরে চাকরি দেয়ার অভিযোগ তুলে মহিলাকে মারধর, উত্তেজনা ছিনাইহানিতে
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















