News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টাকার বিনিময়ে বিমানবন্দরে চাকরি দেয়ার অভিযোগ তুলে মহিলাকে মারধর, উত্তেজনা ছিনাইহানিতে
Image

টাকার বিনিময়ে বিমানবন্দরে চাকরি দেয়ার অভিযোগ তুলে মহিলাকে মারধর, উত্তেজনা ছিনাইহানিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ আগরতলা এমবিবি বিমানবন্দরে টাকার বিনিময়ে নিয়োগের মিথ্যা অভিযোগে ছিনাইহানী এলাকায় এক মহিলার উপর প্রমীলা বাহিনীর হামলা৷ ৭ জনের বিরুদ্ধে মামলা৷ ঘটনা এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানী এলাকায় শুক্রবার রাতে৷ ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানী এলাকার বিভা তাঁতী (বণিক) নামে এক মহিলার বাড়িতে গিয়ে প্রমিলা বাহিনী সেই মহিলার উপর প্রাণঘাতী হামলা করে৷ পরবর্তী সময়ে সেই মহিলা অর্থাৎ আক্রান্ত মহিলা বড়জলা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ককে বিষয়টি অবগত করেন৷ কারণ উনার বিরুদ্ধে বিমানবন্দরে টাকার বিনিময়ে নিয়োগ এর যে অভিযোগ আনা হয়েছে সেটি মিথ্যা বলে দাবি করেন সেই মহিলা৷ তিনি এমবিবি বিমান বন্দরে হাউসকিপিং সুপারভাইজার পদে কর্মরত এবং উনার বিরুদ্ধে টাকার বিনিময়ে ২৪ জন হাউস কিপিং স্টাফকে বিমানবন্দরে নিয়োগের অভিযোগে প্রমিলা বাহিনী রাতের আঁধারে উনার উপর এই আক্রমণ চালায়৷ পরবর্তী সময়ে তিনি এই প্রমিলা বাহিনীর  সদস্য শিখা কর, সবিতা বৈশ্য, রত্না দেব, পূর্ণিমা চৌধুরী, রত্না চৌধুরী, অনিমা কর্মকার,রাখি বৈশ্য নামে ৭ জনের বিরুদ্ধে রাতেই এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি জানান৷ তবে বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় বিভা তাঁতী(বণিক)সিপিআইএম সমর্থক সেই কারণে নাকি ওনার উপর শাসক দলের প্রমিলাবাহিনী এই প্রাণঘাতী আক্রমণ করেছে৷ তবে গোটা বিষয় তদন্ত সাপেক্ষে তদন্তের পর বেরিয়ে আসবে কি কারণে উনার উপর আক্রমণ করা হয়েছে৷ ছিঁড়ে ফেলা হয়েছে সেই মহিলার পড়নের বস্ত্র৷ উনার ৮ বছরের ছেলেকে ও ছাড়েনি প্রমিলা বাহিনী বলে অভিযোগ আক্রান্ত বিভা তাঁতী(বনিকের)৷ এই আক্রমণের জন্য কারা মদত যুগিয়েছেন এবং এই আক্রমণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top