ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। প্রাক্তন খেলোয়ারদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি অনেক পুরোনো। বিষয়টি চিরন্তন হলেও সময়ে সময়ে প্রাক্তন খেলোয়াররা ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের লক্ষ্যে কিছু একটা উদ্যোগ আয়োজনের অবশ্যই প্রয়োজন রয়েছে। বেশ ক-জন প্রাক্তন খেলোয়ার একত্রিত হয়ে এই মুহূর্তে বিষয়টা অনুধাবন করছেন। প্রত্যেক ইভেন্টের সকল খেলোয়ার বৃন্দদের অনুরোধ করা হয়েছে, কয়েকজন প্রাক্তন খেলোয়াড় মিলে একটা পরিকল্পনা নিয়েছেন , যেটা বেকার প্লেয়ার ও ক্রীড়াবিদদের সহযোগিতা করার জন্য। আগামীকাল বেলা ২:০০ টায় উমাকান্ত মাঠে সকল খেলোয়াড় বৃন্দের উপস্থিতি একান্তভাবে কামনা করছেন । এবং প্রত্যেক ইভেন্টের খেলোয়াড় বৃন্দ সবাইকে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিগত দিন ধরে বঞ্চিত হয়ে আসা বিষয় নিয়ে একটা আলোচনা সভা আয়োজন করা হয়েছে এবং এর মধ্যে অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম কমিটি গঠন করা হবে। যেটা পরবর্তী সময়ে ক্রীড়াবিদদের নিয়ে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী নিকট আলোচনা মাধ্যমে কিভাবে বেকার খেলোয়াড় ও ক্রীড়াবিদদের সমস্যা দূর করা যায়, সে বিষয়ে আরো এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হবে। প্রত্যেক প্রাক্তন খেলোয়ারদের উপস্থিত থাকার জন্য আহ্বায়করা অনুরোধ জানিয়েছেন।

প্রাক্তন খেলোয়ারদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফোরাম গঠন আজ
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















