News Flash

  • Home
  • দিনের খবর
  • অসমের সাংসদ দিলীপ শইকিয়াকে অব্যাহতি, অসম থেকে কামাখ্যা তাসা বিজেপির নতুন সর্বভারতীয় সম্পাদক- নয়া দায়িত্বপ্রাপ্ত তাসাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

অসমের সাংসদ দিলীপ শইকিয়াকে অব্যাহতি, অসম থেকে কামাখ্যা তাসা বিজেপির নতুন সর্বভারতীয় সম্পাদক- নয়া দায়িত্বপ্রাপ্ত তাসাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.) : ব্যাপক সাংগঠনিক রদবদল ঘটিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব৷ অসমের মঙ্গলদৈয়ের সাংসদ দিলীপ শইকিয়াকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে অসম থেকে রাজ্যসভার সদস্য (সাংসদ) কামাখ্যাপ্ৰসাদ তাসাকে জাতীয় সম্পাদকের দায়িত্ব দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷

এছাড়া আজ শনিবার দলের সর্বভারতীয় মহাসচিব অরুণ সিংহ এ সম্পর্কে এক তালিকা প্রকাশ করে জানান, তেলেঙ্গানা বিজেপির প্ৰাক্তন সভাপতি বন্দি সঞ্জয় ও সাংসদ (রাজ্যসভা) রাধামোহন আগরওয়ালাকে জাতীয় সাধারণ সম্পাদক এবং দলের অন্য সর্বভারতীয় উপ-সভাপতি পদের মধ্যে নাগাল্যান্ডের এম চওবা আওকে নিয়োগ করেছেন জগতপ্রকাশ।
এদিকে কামাখ্যপ্রসাদ তাসাকে দলের জাতীয় সম্পাদক এবং বিজেপির সমস্ত নব-নিযুক্ত পদাধিকারীদেরকে টুইটারের মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
তাঁকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে অসমের মঙ্গলদৈয়ের সাংসদ দিলীপ শইকিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ২০২৪-এর নিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করার জন্য দলের সর্বভারতীয় নেতৃত্ব তাঁকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে নিৰ্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন৷
অন্যদিকে তাঁর প্রতি আস্থা রেখে দলের এত বড় দায়িত্ব দেওয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য সংশ্লিষ্ট সকল শীর্ষ পদাধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন নব-নিযুক্ত জাতীয় সম্পাদক কামাখ্যাপ্রসাদ তাসা৷

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top