News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হল কৃষক-সম্মান সমৃদ্ধি যোজনা
Image

কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হল কৃষক-সম্মান সমৃদ্ধি যোজনা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷  কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হল কৃষক-সম্মান সমৃদ্ধি যোজনা৷ রাজস্থানে এক বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার কৃষকদের স্বার্থ বিষয়ক প্রধানমন্ত্রী কৃষক-সম্মান সমৃদ্ধি যোজনার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কৃষকদের বহুমুখী সুবিধা দিতে নতুন করে চালু হওয়া এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী তুলে ধরেন এই প্রকল্পে কৃষকদের জন্য কি কি সুবিধা রয়েছে৷ আর প্রধানমন্ত্রীর এই ঘোষণা এদিন সরাসরি শুনলেন কিষান মোর্চার নেতাকর্মীরা৷ ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও৷ আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে কৃষকদের স্বার্থে চালু হওয়া প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা সরাসরি শুনলেন রাজ্য নেতৃত্ব৷ এতে উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা সহ অন্যান্য নেতৃত্ব৷ কৃষকদের স্বার্থ বিষয়ক প্রধানমন্ত্রী কৃষক সম্মান সমৃদ্ধি যোজনা প্রসঙ্গে এদিন কিষান মোর্চার প্রদেশ সভাপতি শ্রী সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রী কৃষকদের কল্যাণে বহুমুখী প্রকল্প নিয়ে কাজ করে চলেছে৷ বত্তৃণতা ও প্রচারের মধ্য দিয়ে নয়, বাস্তবের মধ্য দাঁড়িয়ে কৃষকরা যাতে আত্মনির্ভর হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী৷ কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী নতুন এই প্রকল্প চালু করেছেন৷ এতে করে দেশের কৃষকরা দারুণভাবেই আগামীদিন উপকৃত হবে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top