News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থা বিজেপি সরকার ধুলিসাৎ করে দিয়েছে : টিএসইউ
Image

ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থা বিজেপি সরকার ধুলিসাৎ করে দিয়েছে : টিএসইউ

আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : বিগত ২৫ বছরে বাম আমলে ত্রিপুরায় যে শিক্ষার অগ্রগতি বয়ে এসেছিল তা মাত্র ছয় বছরে বিজেপি সরকার ধুলিসাৎ করে দিয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে টিএসইউ–র পক্ষ থেকে বর্তমান ত্রিপুরা সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তোলা হয়েছে।

এদিন সংগঠনের জনৈক নেতা দাবি করেন, ত্রিপুরায় বাম সরকার থাকাকালীন ২০১৭-১৮ অর্থবর্ষে শিক্ষার জন্য ২১.২৩ শতাংশ অর্থ বাজেটে বরাদ্দ করা হয়েছিল, তা ২০২২-২৩ অর্থবর্ষে কমে দাড়িয়েছে ১৮.৪৮ শতাংশ। পাশাপাশি ২০২৩-২৪ অর্থবর্ষে শিক্ষা খাতে মাত্র ১৭.৮৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে।

তাঁর কথায়, ত্রিপুরা সরকার ও এডিসি প্রসাশন যৌথভাবে টিটিএএডিসি–তে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বেহাল দশায় পরিণত করেছে। টিটিএএডিসি–র অধীনে মোট ১০৩৬টি বিদ্যালয় রয়েছে। কিন্তু ৫০ শতাংশ বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। তাছাড়া, ১০৭টি বিদ্যালয় মাত্র একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন হয়নি এবং অধিকাংশ বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। তাহলে বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য ৫০০কোটি টাকা বরাদ্দ করা হলে তা কোথায় খরচ হয়েছে, প্রশ্ন তুলেন তিনি।

Releated Posts

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top