News Flash

  • Home
  • Uncategorized
  • লোয়ারপোয়া থেকে চুড়াইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক মরণফাঁদে পরিণত
Image

লোয়ারপোয়া থেকে চুড়াইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক মরণফাঁদে পরিণত

Untitled-1 copyনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ এপ্রিল৷৷ অসমের লোহার পোয়া থেকে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি পর্যন্ত ১০ কিমি, রাস্তা যেন মরণ ফাদে পরিণত৷ অল্প বিস্তর বৃষ্টি পাত হলেই নদীর রূপ ধারন করে ঐ ১০ কিমি, রাস্তা৷ ফলে তীব্র যানজট ও দুর্ঘটনার শিকার হতে হয় অনেক লরি চালকদের৷ রাজ্যের একমাত্র প্রবেশদ্বার এই পথটির বেহাল দশা তবুও সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না মডেল রাজ্যের মডেল মুখ্যমন্ত্রী৷ আর তার জন্য যমরগ যন্ত্রণা ভুগছেন সাধারণ মানুষ রাজ্যের ও বহি, রাজ্যের চালকরা৷ এদিকে হতাশা গ্রস্ত চালকদের বক্তব্য এই ১০ কিমি, রাস্তা মত গোটা ভারত বর্ষে এরকম রাস্তা আছে কিনা তাদের সন্দেহ৷ কোনো কোনো চালকরা আবার বলছেন আর তারা লরি নিয়ে ত্রিপুরাতে আসবেননা৷ অপরদিকে রাজ্য বাসীর বক্তব্য আর কতদিন এই যমর যন্ত্রনা সহ্য করতে হবে তাদের৷ প্রতিনিয়ত রাজ্যের প্রবেশদ্বারের রাস্তাটি বন্ধ হয়ে পড়াতে রাজ্যে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top