News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…তিনদিনের সফরসূচি নিয়ে ফের দিল্লি যাত্রা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের
Image

আপডেট…তিনদিনের সফরসূচি নিয়ে ফের দিল্লি যাত্রা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ২২ জুলাই (হি.স.) : আবার তিনদিনের সফরসূচি নিয়ে আজ শনিবার রাতে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। আগামী ২৫ জুলাই রাতে তিনি নয়াদিল্লি থেকে ফিরবেন, জানিয়েছে মুখ্যমন্ত্ৰীর দফতর।

অসমে সংসদীয় এবং বিধানসভা নির্বাচন এলাকা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন)-এর খসড়া প্রস্তাবের ওপর গত ১৯ জুলাই থেকে ২১ জুলাই পৰ্যন্ত গুয়াহাটিতে গণ-শুনানির মাধ্যমে জাতীয়, আঞ্চলিক রাজনৈতিক দল এবং বিভিন্ন বেসরকারি ও সামাজিক সংগঠনের ওজর–আপত্তি শুনেছে ভারতের নির্বাচন কমিশনের তিন সদস্যের দল। মুখ্য নিৰ্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বাধীন ওই দলে ছিলেন নিৰ্বাচন কমিশনার অনুপ পাণ্ডে, নিৰ্বাচনী আধিকারিক অরুণ গোয়েল, উপ-নিৰ্বাচনী আধিকারিক ধৰ্মেন্দ্র শৰ্মা এবং আরকে গুপ্তা। কমিশনের সঙ্গে ডিলিমিটেশন নিয়ে মতামত জানিয়েছেন জাতীয়, আঞ্চলিক রাজনৈতিক দল এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

দিল্লি গিয়ে ডিলিমিটেশনকে কেন্দ্র করে রাজ্যের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে বিজেপির কেন্দ্ৰীয় নেতৃত্বকে অবগত করতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দুদিন আগে ২০ জুলাই কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে আসন্ন সাধারণ নিৰ্বাচনের ব্যাপারে দলের রণকৌশল নিয়ে গুরুত্বপূৰ্ণ আলোচনা করেছেন বলে দলের এক উচ্চস্তরের সূত্ৰ জানিয়েছে। মনে করা হচ্ছে, হিমন্তবিশ্ব শর্মার সঙ্গেও ২০২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে অসম সহ উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি ও শরিক দলগুলির সঙ্গে কর্মসূচি নির্ধারণ করতে বৈঠক করবেন নাড্ডা। এখানে বলে রাখা যেতে পারে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়কও। এছাড়া মণিপুরে চলমান হিংসা নিয়ে দলীয় শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী ড. শর্মা, জানা গেছে অন্য এক সূত্রে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top