News Flash

  • Home
  • দিনের খবর
  • নিজামে হাজিরা প্রাক্তন শিক্ষাসচিবের, মুখোমুখি সিবিআই-এর
Image

নিজামে হাজিরা প্রাক্তন শিক্ষাসচিবের, মুখোমুখি সিবিআই-এর

কলকাতা, ২২ জুলাই (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও বাড়াচ্ছে সিবিআই। শনিবার নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব ডি নারিয়ালা।

গত বুধবারই জানা গিয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে প্রাক্তন আমলাকে ডেকে পাঠানোর কথা। সেই মতো শনিবার দুপুরে সিবিআই অফিসে হাজিরা দেন প্রাক্তন শিক্ষাসচিব ডি নারিয়ালা।

সূত্রের খবর, ডি নারিয়ালা শিক্ষাসচিব থাকাকালীন যে নিয়োগগুলি হয়েছে, সেক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেই বিষয়ে প্রশ্ন করা হরেছে প্রাক্তন শিক্ষাসচিবকে। তাঁর আমলে কোথায় কোথায় বেনিয়ম হয়েছে, সেই সব বিষয়ে তিনি কিছু জানতেন কি না, তাও জানতে চাওয়া হর বলে খবর। পাশাপাশি, তিনি শিক্ষাসচিব থাকাকালীন নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীর থেকে তাঁর কাছে কোনও নির্দেশ এসেছিল কি না, সেই বিষয়েও ডি নারিয়ালার থেকে জেনে নিতে চান তদন্তকারী অফিসাররা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই তদন্তের জাল অনেকটা ছড়িয়ে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শিক্ষাকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের বর্তমান শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গেও বেশ কয়েকদফা কথা বলেছেন তদন্তকারী অফিসাররা। তদন্তের প্রয়োজনে বিকাশ ভবন পর্যন্তও পৌঁছে গিয়েছিলেন গোয়েন্দারা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, ইন্টারভিউয়ের বন্দোবস্ত করে দিতেন, তাঁদের মধ্যে অন্যতম মণীশ জৈন। ইডির তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতেও নাম রয়েছে তাঁর। যদিও শিক্ষাসচিব মণীশ জৈনের পাল্টা দাবি, পার্থ চট্টোপাধ্যায় তাঁকে কোনওদিন সাক্ষাৎকারের ব্যবস্থা করার জন্য বলেননি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top