News Flash

  • Home
  • বিদেশ
  • পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি পুতিনের
Image

পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি পুতিনের

মস্কো, ২২ জুলাই (হি.স.) : ইউক্রেন ও বেলারুশের প্রতিবেশী পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, পোল্যান্ড বেলারুশের অঞ্চলও দখল করার স্বপ্ন দেখে। তবে এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে রাশিয়ার প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পোল্যান্ড।

শুক্রবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন অভিযোগ করেছেন, পোল্যান্ড বেলারুশ নিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছে। এর প্রেক্ষিতে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বেলারুশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী রাশিয়া পরবর্তী ব্যবস্থা নেবে। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার যে সামরিক শক্তি আছে, প্রয়োজনে তার পুরোটা ব্যবহার করেও বেলারুশকে রক্ষা করা হবে।

পুতিন বলেন, এটি সবারই জানা যে পোল্যান্ড বেলারুশের অঞ্চলও দখল করার স্বপ্ন দেখে। তবে এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে রাশিয়ার প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পোল্যান্ড।

ন্যাটো সদস্য দেশটির কোঅর্ডিনেটর অব স্পেশাল সার্ভিসের মন্ত্রী স্টানিসলো জারইয়ান পাল্টা অভিযোগ করেছেন, পুতিন ঐতিহাসিক শোষণবাদকে ব্যবহার করে পোল্যান্ডের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top