News Flash

Image

নষ্ট আইজিএম হাসপাতালের লিফট, দুর্ভোগ চরমে

আগরতলা, ২০ জুলাই  (হি.স.) : আইজিএম হাসপাতালে লিফট বিকল থাকার কারণে রোগী ও পরিজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু এ বিষয়ে দীর্ঘক্ষণ হাসপাতালের কর্তৃপক্ষের কোনও হেলদোল লক্ষ্য করা যায় না বলে অভিযোগ রোগীর পরিজনদের।

রোগীর জনৈক পরিজন জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১২টা থেকে নষ্ট হয়ে আছে আই জি এম হাসপাতালের লিফট। ফলে হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও পরিজনরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। লিফট অচল হয়ে থাকায় রোগীদের উঠা নামা করতে অনেকটাই অসুবিধায় পড়তে হয়েছে। পাশাপাশি আজ সকালে ডায়ালাইসিস রোগীরা হাসপাতালে পরিষেবা নিতে এসে চরম দূর্ভোগের শিকার হতে হয়েছে। সিড়িঁ উঠা নামার ফলে সুস্থ রোগীরাও অসুস্থ হয়ে পড়ছেন।

রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালে রেম্পের ব্যবস্থা না থাকায় লিফটই একমাত্র উপরে ওঠার মাধ্যম। তাও বুধবার রাত থেকে অচল হয়ে পড়ে রয়েছে। প্রসঙ্গত, আইজিএম হাসপাতালে মাঝেমধ্যেই লিফট বিকল হওয়ার সমস্যা দীর্ঘদিনের। কিন্তু আশ্চর্যের বিষয় সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করছে না সরকার। ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগী সহ পরিজনদের।এদিকে, বিকেল নাগাদ লিফট মেরামতের পর চালু করা সম্ভব হয়েছে। 

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top