News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তিস্তা, সমাজকর্মীকে জামিন প্রদান করল শীর্ষ আদালত
Image

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তিস্তা, সমাজকর্মীকে জামিন প্রদান করল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.) : সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। বুধবার তিস্তাকে রেগুলার জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। এর আগে গত ৫ জুলাই তিস্তাকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ১৯ জুলাই, আর বুধবার তিস্তাকে বড়সড় স্বস্তি দিয়ে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সঙ্গে সম্পর্কিত প্রমাণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত তিস্তা। ২০০২-এর গুজরাট হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘ দিন ধরে রয়েছেন তিস্তা। ধারাবাহিক ভাবে পরিবারগুলিকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। ২০২২ সালের ২৫ জুন মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক তথা মানবাধিকার কর্মী তিস্তাকে। তার পর সেপ্টেম্বরে তিনি সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি গুজরাট হাইকোর্টে সাধারণ জামিনের আর্জি জানান।

কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে সম্প্রতি গুজরাট হাইকোর্ট তিস্তাকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেয়। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী। গত ৫ জুলাই তিস্তাকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল সর্বোচ্চ আদালত। আর বুধবার তিস্তাকে বড়সড় স্বস্তি দিয়ে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top