নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের উদ্বোধন হয় মঙ্গলবার৷ এদিন কলেজের ১ নম্বর হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্পেশাল ক্যাম্পের শুভ সূচনা করেন ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক থৈসা মগ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায়, টিচার কাউন্সিল সেক্রেটারি প্রবীর চক্রবর্তী, এন এস এস প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা প্রমুখরা৷ সেখানে প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায় সাতদিন ব্যাপী স্পেশাল ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন৷ পাশাপাশি তিনি জানান সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পে থাকছে রক্তদান শিবির থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ, যোগা, সেমিনার ইত্যাদি৷ স্পেশাল ক্যাম্পকে ঘিরে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়৷

গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ে এনএসএসের বিশেষ শিবির শুরু
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















