News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ে এনএসএসের বিশেষ শিবির শুরু
Image

গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ে এনএসএসের বিশেষ শিবির শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের   উদ্বোধন হয়  মঙ্গলবার৷ এদিন কলেজের ১ নম্বর হলে প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে স্পেশাল ক্যাম্পের শুভ সূচনা করেন ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক থৈসা মগ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায়, টিচার কাউন্সিল সেক্রেটারি প্রবীর চক্রবর্তী, এন এস এস প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা প্রমুখরা৷ সেখানে প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায় সাতদিন ব্যাপী স্পেশাল ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন৷ পাশাপাশি তিনি জানান সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পে থাকছে রক্তদান শিবির থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ, যোগা, সেমিনার ইত্যাদি৷ স্পেশাল ক্যাম্পকে ঘিরে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়৷

Releated Posts

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026

সামান্য বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের নোংরা জল, ক্ষোভ রাম ঠাকুর সংঘ এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই ড্রেনে জমছে জল। কিছুক্ষণ পর সেই জল উপচে পড়ছে রাস্তায়। নোংরা ও…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top