News Flash

  • Home
  • দিনের খবর
  • নদীর পাড়ে বেড়াতে এসে জলে ডুবে ছাত্রের মৃত্যু
Image

নদীর পাড়ে বেড়াতে এসে জলে ডুবে ছাত্রের মৃত্যু

হাওড়া, ১৮ জুলাই (হি স)। স্কুলে যাওয়ার কথা ছিল। তা না করে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে নদীর পাড়ে বেড়াতে এসে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রের।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া থানার ফুলেশ্বরের বৈকন্ঠপুরে। মৃত ছাত্রের নাম মহম্মদ নিজামুদ্দিন। বাড়ি হাওড়ার পিলখানা এলাকায়। মৃত কিশোর হাওড়া হাট হাই স্কুলের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমাবস্যার কোটাল থাকায় মঙ্গলবার দুপুরে নদীতে ভরা জোয়ার ছিল।

দুপুরে স্কুল ড্রেস পড়ে ৬ কিশোর বৈকন্ঠপুর শ্মশান এলাকায় নদীর পাড়ে নামে। এরপর এক কিশোর নদীর পাড়ে গাছের নিচে প্যান্ট জামা জুতো খুলে স্কুলের ব্যাগ রেখে নদীতে নামে। এরপরেই ওই কিশোর নদীর জলে তলিয়ে যায়।

এদিকে এই ঘটনার পর মৃত কিশোরের সঙ্গে থাকা পাঁচ বন্ধু আতঙ্কে ট্রেন ধরে বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে ফুলেশ্বর স্টেশনে আসে। স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পাঁচ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উলুবেড়িয়া থানায় নিয়ে যায়।

মৃত কিশোরের সঙ্গে থাকা এক কিশোর জানায়, মঙ্গলবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলেও স্কুলে না গিয়ে ট্রেন ধরে তাঁরা ফুলেশ্বরে চলে আসে। এরপর কয়েক মিনিট পায়ে হেঁটে বৈকন্ঠপুর শ্মশান চত্বর এলাকায় পৌঁছে যায়।

ওই কিশোর আরও বলে, ‘নদীর পাড়ে নামার পর তিন কিশোর একটু দূরে বসে থাকলেও নিজামুদ্দিন সহ আমরা তিনজন কিছুটা দূরে চলে যাই। এরপর নিজামুদ্দিন প্যান্ট জামা জুতো খুলে নদীতে নামে’। এরপর ওই কিশোর বলে, ‘আচমকাই পা ফসকে নিজামুদ্দিন নদীতে পড়ে যায়। এরপরেই সে তলিয়ে যায়’।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top