News Flash

  • Home
  • দেশ
  • নাবালিকা-সহ পাঁচ জনের শ্লীলতাহানি, গ্রেফতার চিকিৎসককে
Image

নাবালিকা-সহ পাঁচ জনের শ্লীলতাহানি, গ্রেফতার চিকিৎসককে

মেদিনীপুর, ১৮ জুলাই (হি স)। নাবালিকা-সহ পাঁচ জনের শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হল এক চিকিৎসককে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে।

ওই চিকিৎসক শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ পকসো আইনেও মামলা রুজু করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগেই রোগীদের কাছ থেকে অভিযোগ আসে। এর ভিত্তিতে তদন্ত করে রিপোর্ট দিয়েছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এর পরেই শালবনি থানার পুলিশ গ্রেফতার করে ওই চিকিৎসককে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পরেই তিন জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে ডেপুটি-১, ডেপুটি-২ এবং নার্সিং হেলথ আধিকারিক রয়েছেন। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করেছে।’’
বিষয়টি নিয়ে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘শ্লীলতাহানির অভিযোগে সোমবার গভীররাতে গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসককে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’
অভিযোগকারিণীদের পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের মহিলা ওয়ার্ডে সোমবার সকালে রাউন্ডে গিয়ে ওই চিকিৎসক এক নাবালিকা-সহ আরও চার জন মহিলার শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। শালবনি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। হাসপাতালের বিএমওএইচ স্বর্ণালি দাস বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যা ব্যবস্থা নেওয়ার তা স্বাস্থ্য দফতর নেবে।’’

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top