News Flash

  • Home
  • Uncategorized
  • ডোনার সচিবের রাজ্য সফর, কোনও প্রকল্প অনুমোদনের জন্য দিল্লী পাঠাতে হবে না, রাজ্যে ডোনার মন্ত্রকের প্রকল্প অনুমোদন বাস্তবায়নে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠিত
Image

ডোনার সচিবের রাজ্য সফর, কোনও প্রকল্প অনুমোদনের জন্য দিল্লী পাঠাতে হবে না, রাজ্যে ডোনার মন্ত্রকের প্রকল্প অনুমোদন বাস্তবায়নে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠিত

DoNERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ডোনার মন্ত্রকের যে সমস্ত প্রকল্প রাজ্যে চলবে সেগুলিকে আরো দ্রুততার সাথে অনুমোদন এবং বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ তাতে, ডোনার মন্ত্রকের একজন আধিকারিকও থাকবেন৷ বুধবার মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং এ বিষয়ে জানান, এখন থেকে ডোনার মন্ত্রকের অধীন কোন প্রজেক্ট অনুমোদনের জন্য দিল্লি পাঠাতে হবে না৷ মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ তাতে, ডোনার মন্ত্রকের একজন আধিকারিক থাকবেন৷ সংশ্লিষ্ট মন্ত্রকের প্রজেক্ট তৈরি করে রাজ্যেই তার অনুমোদন মিলবে৷ তাতে সময় অনেকটা কম লাগবে৷ মুখ্যসচিব জানান, কোন প্রজেক্ট তৈরি করে জমা দেওয়ার এক বছরের মধ্যেই সমস্ত কিছু চূড়ান্ত হয়ে যাবে৷ মঙ্গলবার ডোনার মন্ত্রকের সচিব নবীন ভর্মা রাজ্য সফরে এলে তাঁর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব জানিয়েছেন৷
এদিন, মুখ্যসচিব আরো জানান, ডোনার মন্ত্রকের যেসমস্ত প্রকল্প রাজ্যে চলছে তার কাজকর্মে ডোনার সচিব সন্তোষ ব্যক্ত করেছেন৷ গতকাল বৈঠকে প্রধান সচিবদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ সকলের সাথে ডোনার সচিব বৈঠক করেছেন৷ এদিকে, গতকাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং বোধজংনগর পরিদর্শন করেছেন ডোনার সচিব৷ আজ, উড়ালপুল এবং রবীন্দ্রশতবার্ষিকী ভবন ঘুরে দেখেছেন তিনি৷ মুখ্যসচিব এদিন জানান, ডোনার মন্ত্রকের সচিব উড়াল পুল নির্মাণে নিরাপত্তার বিষয়টি অধিক গুরুত্ব দেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷ উড়ালপুল নির্মাণে সুরক্ষার প্রশ্ণে একটি সংস্থাকে তদারকির করার দায়িত্ব দেওয়া হয়েছে৷ মূলত, সুরক্ষা পদ্ধতিতে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ এবং গুণমান সম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে কিনা সে সমস্ত বিষয় ঐ সংস্থার তদারকিতে থাকবে৷ সংস্থাটি তার পর্যবেক্ষণ রিপোর্ট সরাসরি পূর্ত দপ্তরকে জমা দেবে৷
এদিকে, মুখ্যসচিব আরো জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবছরের ডোনার মন্ত্রকের দশটি প্রকল্পের অনুমোদন মিলেছে৷ যার মূল্য ৩১৫ কোটি টাকা৷ এছাড়া, ২৯টি প্রকল্প রাজ্যে চলছে৷ যার মূল্য ৩৮৩ কোটি টাকা৷ মুখ্যসচিব জানিয়েছেন, ইতিমধ্যে ৯৬ শতাংশ কাজ সমাপ্ত করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷ এর ভিত্তিতে ৩৬৬ কোটি টাকা মিলেছে৷ গতকাল বৈঠকে ডোনার সচিব রাজ্য সরকারকে আশ্বস্ত করেছেন যতগুলি প্রকল্প রাজ্যে চলছে তার বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি আগামী মে মাসের মধ্যে প্রদান করা হবে৷ মুখ্যসচিব জানিয়েছেন, গতকাল বৈঠকে ডোনার সচিব বিভিন্ন ব্যাঙ্কের পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ ক্ষুদ্র শিল্পপতিদের দক্ষতা বিকাশের পরামর্শ তিনি দিয়েছেন৷ পাশাপাশি ক্ষুদ্র শিল্পপতিরা যাতে স্বরোজগারী হতে পারেন তার জন্য ব্যাঙ্কদের লোন প্রদান সুনিশ্চিত করার জন্য সুপারিশ করেছেন৷
এদিকে, আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণের জমি অধিগ্রহণের ৯৭ কোটি টাকার মধ্যে ৫০কোটি টাকা ডোনার মন্ত্রক প্রদান করবে বলে রাজ্য সরকারকে জানিয়েছেন ডোনার সচিব৷ গতকাল মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব ডোনার সচিবের কাছে অনুরোধ জানিয়েছেন, জমি অধিগ্রহণের একশ শতাংশ ডোনার মন্ত্রককে বহন করার জন্য৷ ডোনার সচিব এবিষয়টি মন্ত্রকের গোচরে নেবেন বলে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে আশ্বাস দিয়েছেন৷
এদিকে, গতকাল বৈঠকে ডোনার সচিবের সাথে ফেনী ব্রিজ নির্মাণ নিয়েও আলোচনা হয়েছে৷ এই ব্রিজ নির্মাণে পুরো অর্থ কেন্দ্রীয় সরকার বহন করবে৷ কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহন ও মহা সড়ক মন্ত্রক জমি অধিগ্রহণ বাবদ ১০০ কোটি টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ ২৫ কোটি টাকা প্রদান করবে৷ এই ব্রিজ নির্মাণে দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top