News Flash

  • Home
  • দেশ
  • পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন, প্রধানমন্ত্রী বললেন উন্নত হবে যোগাযোগ
Image

পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন, প্রধানমন্ত্রী বললেন উন্নত হবে যোগাযোগ

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। মঙ্গলবার সকালে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আরও বেশি ফ্লাইট এবং আরও বেশি পর্যটক মানেই আরও বেশি কর্মসংস্থান। পোর্ট ব্লেয়ারের এই নতুন টার্মিনালের সঙ্গে সঙ্গে ভ্রমণের সহজলভ্যতা উন্নত হবে, ব্যবসা করার সহজতা উন্নত হবে এবং যোগাযোগও উন্নত হবে।” প্রধানমন্ত্রী মোদীর কথায়, “দীর্ঘকাল ধরে ভারতে উন্নয়নের পরিধি কয়েকটি বড় শহর এবং কয়েকটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কোনও কোনও দলের স্বার্থপর রাজনীতির কারণে উন্নয়নের সুফল দেশের দূর-দূরান্তে পৌঁছয়নি।” প্রধানমন্ত্রী যোগ করেছেন, “বিগত ৯ বছরে আমরা শুধুমাত্র পুরানো সরকারের ভুলগুলিই শুধরে নিইনি, মানুষের জন্য নতুন সুযোগ-সুবিধার পথও তুলে ধরেছি। এখন ভারতে উন্নয়নের একটি নতুন মডেল তৈরি হয়েছে। এটি ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর একটি মডেল।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের আগের সরকারের ৯ বছরে আন্দামান ও নিকোবরে প্রায় ২৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল। আমাদের সরকারের আমলে ৯ বছরে আন্দামান ও নিকোবরের উন্নয়নে প্রায় ৪৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, ৭১০ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দু’টি বোয়িং ৭৬৭-৪০০ এবং দু’টি এয়ারবাস ৩২১-এর মতো বিমান রাখার অ্যাপ্রন তৈরি করা হয়েছে এখানে। এখন এই বিমান বন্দরে একসঙ্গে ১০টি বিমান রাখা যাবে।

Releated Posts

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top