News Flash

  • Home
  • দেশ
  • যমুনার জলস্তর পৌঁছল ২০৮.৩৮ মিটারে; দিল্লির নানা প্রান্তে জমা জলে ভোগান্তি, বন্যা পরিস্থিতি
Image

যমুনার জলস্তর পৌঁছল ২০৮.৩৮ মিটারে; দিল্লির নানা প্রান্তে জমা জলে ভোগান্তি, বন্যা পরিস্থিতি

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): যমুনা নদীর জলস্তর একটু একটু করে বেড়েই চলেছে। ইতিমধ্যেই যমুনার জল দিল্লির রাজপথে এসে পৌঁছেছে, শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট, লালকেল্লায় কাছে যমুনার জল পৌঁছে যায়। রীতিমতো বন্যা পরিস্থিতি রাজধানীতে! দিল্লিবাসী বলছেন, এমন পরিস্থিতিতে আগে কখনও দেখেছেন বলে তাঁদের মনে পড়ছে না। ভারী বৃষ্টিপাত এবং যমুনা নদীর জলস্তর বৃদ্ধির ফলে দিল্লির কিছু অংশে জল জমে গিয়েছে। বন্যা পরিস্থিতি দিল্লির যমুনা বাজার এলাকায়।

শুক্রবার সকাল ৯টা নাগাদ দিল্লির পুরানো রেল সেতুতে যমুনা নদীর জলস্তর রেকর্ড করা হয়েছিল ২০৮.৪০ মিটার, দশটা নাগাদ তা কমে ২০৮.৩৮ মিটারে পৌঁছয়। দিল্লির মন্ত্রী অতিশী বলেছেন, “বৃষ্টির জন্য জল জমছে না। বৃহস্পতিবার যে সব এলাকায় এই অবস্থা দেখা গিয়েছে সেখানে সব ড্রেন ভর্তি ছিল। আইটিও থেকে জল পুরানো দিল্লির ড্রেনে প্রবাহিত হয়, কিন্তু লাল কেল্লার চারপাশে বন্যার কারণে পুরানো দিল্লির সমস্ত ড্রেন পূর্ণ। আমাদের টিম নিরন্তর কাজ করছে।

দিল্লির নানা অংশে জল জমে যাওয়ায় কাজের দিনে সমস্যার মধ্যে পড়েছেন দিল্লিবাসী। অনেকেই বলেছেন, এমন পরিস্থিতি আগে তাঁরা কখনও দেখেননি। এক পথচারী এদিন বলেন, “আমি এই দৃশ্য আগে কখনও দেখিনি। অফিসে যাওয়ার সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হোক।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top