News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনার কেন্দ্রবিন্দুতে কাশ্মীর, দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-পাক বিদেশ সচিব
Image

আলোচনার কেন্দ্রবিন্দুতে কাশ্মীর, দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-পাক বিদেশ সচিব

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল কাশ্মীর| মঙ্গলবার সাউথব্লকে দুই দেশের সচিব স্তরের আলোচনার শেষে এমনটাই জানালেন পাকিস্তানের বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরী| টুইট করে বৈঠকের কথা স্বীকার করল ভারতও| এদিন সাউথ ব্লকে হার্ট অফ এশিয়া বৈঠকের আগে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষ্যে আলোচনায় বসেন দুই দেশের বিদেশ সচিব| বৈঠক শেষে পাক বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরী জানিয়েছেন, ‘রাষ্ট্রসঙ্ঘের নিদান মেনে কাশ্মীর সম্পর্কে যথার্থ সমাধান প্রয়োজন| আলোচনায় দ্বিপাক্ষিক প্রেক্ষিতে মত আদানপ্রদানের সুযোগ পাওয়া গিয়েছে|’
সচিব স্তরের এই দ্বিপাক্ষিক বৈঠকের কথা টুইট করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ বরূপ জানিয়েছেন, ‘পাক বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারতের বিদেশ সচিব|’ মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তজার্তিক বিমানবন্দরে পাক বিদেশ সচিবকে স্বাগত জানান পাক হাই কমিশনার আব্দুল বসিত|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top