News Flash

  • Home
  • বিদেশ
  • টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের
Image

টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের


ঢাকা, ১১ জুলাই (হি. স.) : টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এই নির্দেশ কার্যকরের জন্য বলেছে আদালত।

এদিন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মহম্মদ শওকত আলির সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, টেলিভিশন ও খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধ ও তদারকি করতে হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। এদিন হাইকোর্টে মামলার পক্ষে সওয়াল জবাব করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, মহম্মদ জুলফিকার আলি ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। সরকার পক্ষের আইনজীবী হিসাবে এদিন আদালতে সওয়াল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশে রাম মূর্তি নির্মাণে স্থগিতাদেশ, উগ্রপন্থী গোষ্ঠীর চাপের অভিযোগ

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

যশোরে যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top