News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ রাজ্যব্যাপী
Image

বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ রাজ্যব্যাপী

কলকাতা, ১১ জুলাই (হি. স.) : পঞ্চায়েত ভোটের গণনা ঘিরে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি-র রাজ্য দফতরে অশান্তির খবর আসছে। আহত হয়েছেন অনেকে। বালি, নিশিন্দা থানার অন্তর্গত দুর্গাপুর অভয়নগর পল্লী মাঠে যে স্ট্রং রুম হয়ছে সেখানে বিজেপির সব প্রার্থীকে, এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে, কাউন্টিং হল থেকে বের করে দেওয়া হয়েছে। মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়, শারীরিক অত্যাচার করা হয়।

ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজের গণনা কেন্দ্রে বিজেপির প্রার্থী ও গণনা এজেন্টদের উপর হামলা করে তৃণমূল দুষ্কৃতীরা। বোমাবাজিও হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীকেই বজবজ ২ নম্বর ব্লকের গণনা কেন্দ্র থেকে বাইরে বার করে দেওয়া হলো। ব্যারাকপুর ১ বিজেপি প্রার্থী বরুণ সর্দারকে টেনে হিঁচড়ে গণনা কেন্দ্র থেকে বের করে দেয় মমতার পুলিশ।

অপর এক দলীয় নোটিশে জানানো হয়েছে, “বাদুড়িয়ায় বিজেপি প্রার্থী এবং এজেন্টদের পুলিশের মদতে কাউন্টিং স্টেশন থেকে বের করে দেওয়া হচ্ছে বলপূর্বক।” এ ছাড়াও, বিষ্ণুপুর ২ ব্লকের বিদ্যানগর কলেজে বিজেপি এগিয়ে থাকাকালীন অবস্থায় তৃণমূলের প্রার্থীরা বিজেপি প্রার্থী ও এজেন্টদের উপর চড়াও হয় এবং ব্যালট বক্স ভাঙচুর করে।

বীরভূম জুড়ে এত সন্ত্রাসের পরেও সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত ২১ ও ৬১ নম্বর বুথ আঙার গড়িয়া অঞ্চল ও মহম্মদবাজার অঞ্চলে কুলে ও রাজ্যধরপুর গ্ৰাম পঞ্চায়েত বিজেপি জিতল। একই সঙ্গে সিউড়ি এক নম্বর ব্লকের করিধ্যা পঞ্চায়েতের ঝোরামাঠেও জিতেছে বিজেপি।

হাওড়ার বিজেপির কাউন্টিং এজেন্ট শ্রীমতি পুতুল গাইনের বস্ত্র ছিড়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা! মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের।

৪/ ৪১ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের তৃনমুল প্রার্থী রিংকু রায় রাজভর বিজেপি প্রার্থীকে ভোটে এগিয়ে যেতে দেখে গণনা কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট বাক্স ছিড়ে কালি ঢেলে দেয়।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top