News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন গীতিকার প্রসূন জোশী, বললেন- উত্তরাখণ্ডের পরিচয় আন্তর্জাতিক স্তরে নিয়ে যাব
Image

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন গীতিকার প্রসূন জোশী, বললেন- উত্তরাখণ্ডের পরিচয় আন্তর্জাতিক স্তরে নিয়ে যাব

দেরাদুন, ১০ জুলাই (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান এবং বিখ্যাত গীতিকার প্রসূন জোশী সোমবার মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিসে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে দেখা করেছেন। এই সময় তিনি বলেন উত্তরাখণ্ডের শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান তথা প্রখ্যাত গীতিকার প্রসূন জোশী দেরাদুনে একটি সাংস্কৃতিক কেন্দ্র চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, উত্তরাখণ্ডে চিত্রগ্রহণের দিকে চলচ্চিত্র নির্মাতাদের প্রবণতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। তিনি এখানে একটি সাংস্কৃতিক কেন্দ্রের পাশাপাশি একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলারও পরামর্শ দেন। এই সাংস্কৃতিক কেন্দ্রে সাহিত্য উৎসব ও কর্মশালারও আয়োজন করা যেতে পারে।

তিনি বলেন, উত্তরাখণ্ড এবং এর শিল্প ও সংস্কৃতির উপর ভিত্তি করে বিভিন্ন গল্পকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শিল্পীরা রাজ্যে ওয়েব সিরিজের জন্য ভর্তুকি দেওয়ার পরামর্শও দিয়েছেন, যা এখানকার চলচ্চিত্র জগতের সাথে যুক্ত ব্যক্তিদের আকর্ষণ বাড়িয়ে দেবে।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য চলচ্চিত্র নির্মাতাদের দেবভূমি উত্তরাখণ্ডে আসতে আকৃষ্ট করছে। রাজ্যে চিত্রগ্রহণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। ফিল্ম জগতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যা-ই পরামর্শ পাওয়া যায়, সেসব পরামর্শ খুব গুরুত্বের সঙ্গে নেওয়া হয়।

এই সময় শিল্প-সাহিত্যের সঙ্গে যুক্ত সুদীপ পান্ডে, শালিনী শাহ, প্রবীণ কালা, অমিত জোশী, রাজেশ শাহ, বরুণ ধাউদিয়াল এবং গৌরবের সঙ্গেও দেখা হয়। মুখ্যমন্ত্রীও সকল শিল্পীকে সম্মানিত করেন।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top