News Flash

Image

বরপেটা জেলায় এক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্ৰেফতার দুই

বরপেটা (অসম), ১০ জুলাই (হি.স.) : বরপেটা জেলায় এক কোটি টাকার ব্রাউন সুগার জব্দ করেছে পুলিশ। মাদকদ্রব্য কারবারে জড়িত অভিযোগে আফাজ আলি ও রমেশচন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। আফাজ আলি হাউলি এবং রমেশ বিশ্বাস গাড়েমারি পথারের বাসিন্দা।

বরপেটা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ড. প্রদীপ শইকিয়া জানিয়েছেন, নিৰ্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সোমবার বরপেটা জেলা পুলিশ আফাজ আলি ও রমেশচন্দ্র বিশ্বাসের হেফাজত থেকে প্রায় ১ কোটি টাকার ৯৩৯.৮৮ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ২,৮৬,৭০০ নগদ টাকা। তিনি আরও জানান, ব্রাউন সুগারগুলি ২৩টি সাবানের বাক্সে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল।

পুলিশের কর্মকর্তা জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাঁদের অভিযান তীব্রগতিতে চলছে। সে অনুযায়ী আজ হাউলি পুলিশের সহযোগিতায় বরপেটা জেলা পুলিশ মাদক কারবারিদের বমাল ধরতে সক্ষম হয়েছে।

Releated Posts

২৬ মে অসম বিধানসভায় আনা হবে ইউসিসি বিল, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৩ মে : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পথে বড় পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার। বুধবার…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top