News Flash

  • Home
  • দেশ
  • ব্যালট বাক্সে কারচুপি ! তমলুক রাজ্য সড়ক অবরোধ বিজেপির, বেলাগাম লাঠি চার্জ পুলিশের
Image

ব্যালট বাক্সে কারচুপি ! তমলুক রাজ্য সড়ক অবরোধ বিজেপির, বেলাগাম লাঠি চার্জ পুলিশের

তমলুক, ৯ জুলাই (হি. স.)তৃণমূলের বিরুদ্ধে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগে ধুন্ধুমার বাঁধল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। বিজেপির পথ অবরোধ তুলতে দফায় দফায় লাঠি চালাল পুলিশ। রবিবার সকালে নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের সামনে তমলুক মেছেদা রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে গণনা কেন্দ্র করা হয়েছে। সেই গণনা কেন্দ্রে আসার আগেই শনিবার ব্যালট বাক্স চুরি হয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকেই শাসকবিরোধী দলগুলি বিক্ষোভ দেখাতে শুরু করে। রবিবার সকাল থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণপুর স্কুলের সামনে বিক্ষোভ। বিজেপির অভিযোগ, শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের স্ট্রং রুমে রাখা ব্যালট বাক্সগুলিতে শনিবার রাতে কারচুপি করেছে তৃণমূল। এই অভিযোগে রবিবার সকাল থেকে সিমেন্টের খুঁটি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অবরোধ তুলতে লাঠি চালায় তারা। এর জেরে সাময়িকভাবে অবরোধ উঠলেও ফের বিক্ষোভ শুরু হয়। শুরু হয় পথ অবরোধ। ফের লাঠি চালায় পুলিশ। ২ জন অবরোধকারীকে গ্রেফতার করে নিয়ে যায় তারা।

বিজেপির অভিযোগ, শনিবার রাতে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের ট্রং রুমে ঢুকে তৃণমূল নেতারা একাধিক ব্যালট বাক্সে কারচুপি করেছে। বদলে দেওয়া হয়েছে ব্যালট বাক্স। যদিও এব্যাপারে প্রশাসন বা কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। আপাতত রাজ্য সড়ক বাধাহীন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top