News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমডাঙায় তৃণমূলের সঙ্গে সিপিএম-আইএসএফ সংঘর্ষে, আহত ৫
Image

আমডাঙায় তৃণমূলের সঙ্গে সিপিএম-আইএসএফ সংঘর্ষে, আহত ৫

বারাসত, ৯ জুলাই (হি.স.) : পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙায়। ভোটের পরের দিনও ঝড়ল রক্ত । রবিবার তৃণমূল – আইএসএফ সংঘর্ষে মুড়ি মুড়কির মতো বোমা পড়ে আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে । এই ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী।

শনিবার ভোটগ্রহণে অশান্তির পর রবিবার সকালে নতুন করে সংঘর্ষ শুরু হয় আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রামে। তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিপিএম ও আইএসএফ -এর। যার জেরে এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রবিবার সকাল থেকে থমথমে গোটা গ্রাম। রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য।

শনিবারও সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার আমডাঙা। একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছিল। রবিবারও জারি রইল সেই উত্তেজনা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। তাতেই সাহস আরও বেড়েছে দুষ্কৃতীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। তবে গ্রামের ছবি বলছে, তাতে আস্থা নেই স্থানীয়দের।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top