News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একঘরে করতে কূটনৈতিক অভিযান কাৱুলের
Image

পাকিস্তানকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একঘরে করতে কূটনৈতিক অভিযান কাৱুলের

কাৱুল, ২৫ এপ্রিল (হি.স.) : পাকিস্তানকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে একঘরে করতে কূটনৈতিক অভিযান শুরু করার পরিকল্পনা নিল আফগানিস্তান| এমনটাই জানিয়েছেন আফগান প্রেসিডেন্টের এক মুখপাত্র| আফগানিস্তানে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে পাকিস্তান এখনও সমর্থন চালিয়ে যাচ্ছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনির উপ মুখপাত্র দাওয়া খান মিনপাল|
গত ১৯ এপ্রিল কাৱুলে তালিবানি হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই মন্তব্য করেন তিনি| ওই হামলায় ৬৪ জনের মৃতু্য হয়| আফগান মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্ক কাৱুলে হামলার পরিকল্পনা করেছিল| পাকিস্তানের বিষয়ে আফগান নীতি পর‌্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি| তিনি আরও বলেছেন, পাকিস্তান একটি একঘরে রাষ্ট্র| ওই দেশকে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে একা করে ফেলতে কাৱুল কূটনৈতিক উদ্যোগ নেবে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top