News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন লীগ ফুটবল সম্পন্ন স্কাইলার্ক চ্যাম্পিয়ন, রানার্স আরসিসি
Image

সি-ডিভিশন লীগ ফুটবল সম্পন্ন স্কাইলার্ক চ্যাম্পিয়ন, রানার্স আরসিসি

স্কাইলার্ক: ২(এলসন, কাইথিয়ানগণ)

এন এস আর সি সি: ১ (তাকির)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।। স্কাইলার্ক-ই চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে এনএসআরসিসি। তৃতীয় ডিভিশন থেকে বি ডিভিশনে উন্নীত হওয়ার নিশ্চয়তা আগেই পেয়ে যাওয়ার পর দুই দল আজ মাঠে অবতীর্ণ হয়েছিল খেতাব দখলের লড়াইয়ে ।সি ডিভিশন লিগ ফুটবল আসরে কোন দল চ্যাম্পিয়ন এবং কোন দল রানার্স হবে তার নির্ণায়ক ম্যাচে আজ, শুক্রবার স্কাইলার্ক আর এনএসআরসিসি পরস্পরের মুখোমুখি হয়েছিল। দুটি গ্রুপের সেরা দুই দল স্কাইলার্ক ও এন এস আর সি সি যথারীতি বি ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছে আগেই।‌ তবে একদিন বিরতির পর খেতাব দখলের লড়াইয়ে আজ, শুক্রবার ২-১ গোলের ব্যবধানে এনএসআরসিসি কে পরাজিত করে লীগ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে স্টাইলার্ক ক্লাব। তবে এটাই উল্লেখ করার বিষয় যে দীর্ঘ ৪৬ মিনিট ধরে এক গোলে এগিয়ে থেকেও এন এস আর সি সি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন খেতাব ছিনিয়ে নিতে পারেনি। স্কাইলার্কের  সুযোগ সন্ধানী স্ট্রাইকাররা দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দুই মিনিটের ব্যবধানে পরপর দুটো গোল করে এনএসআরসিসি কে পরাজয় স্বীকার করতে বাধ্য করে। খেলার ১৪ মিনিটের মাথায় তাকির আহমেদের গোলে এনএসআরসিসি ১-০ তে লিড নেয়। পরবর্তী সময়ে গোলের প্রয়াস জারি রাখলেও রক্ষণভাগকে শক্ত করে কিছুটা প্রতিরোধও গড়ে তোলে। প্রথমার্ধে এনএসআরসিসি ১-০ তেএগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের খেলাও অনেকটা সম পর্যায়ের চলতে থাকলেও ৬০ মিনিটের মাথায় স্কাইলার্কের এলসন রিয়াং এর গোলে খেলায় ১-১ গোলে সমতা ফিরে আসে। তবে দুই মিনিট বাদে সতীর্থ কাইথিয়ানগণ কুকির গোলে স্কাইলার্ক দুই-একে লিভ নেয়। পরবর্তী সময়ে চতুর্থ গোলের সন্ধান কেউ দিতে পারেনি বলে শেষ পর্যন্ত স্কাইলার্ক দুই-এক গোলে জয় ছিনিয়ে লিগ চ্যাম্পিয়ন খেতাব জিতে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, শিবজ্যোতি চক্রবর্তী, কার্তিক দাস ও রাজেশ চন্দ্র দাস।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top