News Flash

  • Home
  • খেলা
  •  দলীপ ট্রফির প্রথম সেমিফাইনালে পশ্চিমাঞ্চল-মধ্যাঞ্চলের লড়াই জমজমাট 
Image

 দলীপ ট্রফির প্রথম সেমিফাইনালে পশ্চিমাঞ্চল-মধ্যাঞ্চলের লড়াই জমজমাট 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। দলীপ ট্রফির দুটি সেমিফাইনাল ম্যাচ শুরু হয়েছে আজ, বুধবার থেকে। বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে পশ্চিমাঞ্চল খেলছে মধ্যাঞ্চলের বিরুদ্ধে। প্রথমদিনের খেলা শেষে পশ্চিমাঞ্চল দিনভর ব্যাট চালিয়ে ৯০ ওভার খেলে  ৮ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে। এর আগে সকালে ম্যাচ শুরুতে টস দিতে পশ্চিমাঞ্চল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম দিনের খেলায় আজ কারও ব্যাটে শতক দেখা দেয় নি। তবে এ. শেঠ ১২৯ বল খেলে সর্বাধিক চুয়াত্তর রান পেয়েছে। এছাড়া জাদেজার ৩৯ রান, পুজারার ২৮ ও ওপেনার পৃথ্বী শাহ-র ২৬ রান উল্লেখ করার মতো। মধ্যাঞ্চলের বোলার শিবম মাভি ৪৩ রানে চারটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে। এছাড়া, আবেশ খান, আর ঠাকুর, সৌরভ কুমার ও সারাংশ জৈন প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। রানের গড় ২.৪, পাশাপাশি হাতে উইকেট রয়েছে দুটি। আশা করা যেতে পারে, পশ্চিমাঞ্চল আড়াইশ-র মধ্যে প্রথম ইনিংস শেষ করে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top