ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। দলীপ ট্রফির দুটি সেমিফাইনাল ম্যাচ শুরু হয়েছে আজ, বুধবার থেকে। বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে পশ্চিমাঞ্চল খেলছে মধ্যাঞ্চলের বিরুদ্ধে। প্রথমদিনের খেলা শেষে পশ্চিমাঞ্চল দিনভর ব্যাট চালিয়ে ৯০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে। এর আগে সকালে ম্যাচ শুরুতে টস দিতে পশ্চিমাঞ্চল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম দিনের খেলায় আজ কারও ব্যাটে শতক দেখা দেয় নি। তবে এ. শেঠ ১২৯ বল খেলে সর্বাধিক চুয়াত্তর রান পেয়েছে। এছাড়া জাদেজার ৩৯ রান, পুজারার ২৮ ও ওপেনার পৃথ্বী শাহ-র ২৬ রান উল্লেখ করার মতো। মধ্যাঞ্চলের বোলার শিবম মাভি ৪৩ রানে চারটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছে। এছাড়া, আবেশ খান, আর ঠাকুর, সৌরভ কুমার ও সারাংশ জৈন প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। রানের গড় ২.৪, পাশাপাশি হাতে উইকেট রয়েছে দুটি। আশা করা যেতে পারে, পশ্চিমাঞ্চল আড়াইশ-র মধ্যে প্রথম ইনিংস শেষ করে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাবে।

দলীপ ট্রফির প্রথম সেমিফাইনালে পশ্চিমাঞ্চল-মধ্যাঞ্চলের লড়াই জমজমাট
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















