News Flash

  • Home
  • দেশ
  • শাহের নির্দেশে রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন’ আক্রমণ সেলিমের
Image

শাহের নির্দেশে রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন’ আক্রমণ সেলিমের

কলকাতা, ৫ জুলাই (হি. স.) : এবার রাজ্যপালকে বেনজির আক্রমণ মহম্মদ সেলিমের। অমিত শাহের নির্দেশে সি ভি আনন্দ বোস বিজেপি নেতা হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেছেন সেলিম।

বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘এরাজ্যে বিজেপির কোনও পাতে দেওয়ার মতো নেতা নেই। তাই অমিত শাহর নির্দেশে রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন। সেলিমের অভিযোগ, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন রাজ্যপালকে সেই জায়গাটা করে দিচ্ছে।রাজভবন গণতন্ত্রের বিরোধী। রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। মমতা রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করেছেন। রাজ্যপাল এসে কি সেই লাশের ওপর ধূপকাঠি জ্বালাবেন? সরকারের প্রধান হিসাবে তিনি মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন।আমরা চাই তিনি সেটাই করুন।’

রাজ্য়ের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে লাগামহীন সন্ত্রাসের সাক্ষী হয়েছে রাজ্য়। ভাঙড় থেকে ক্য়ানিং, একের পর এক মৃত্য়ু, মুড়ি মুড়কির মতো বোমাবাজি, গুলি, লাঠি-বাঁশ হাতে দুর্বৃত্তদের দাপাদাপি, লাগামহীন হিংসার মধ্য়েই সন্ত্রাসবিদ্ধ ভাঙড়, ক্য়ানিং, কোচবিহারের মতো জায়গায় ছুটে গিয়েছেন রাজ্য়পাল। এনিয়ে রাজ্য়পালকে একাধিবার আক্রমণ করেছেন মদন মিত্র। আর এবার একইভাবে সি ভি আনন্দ বোসের দিকে আক্রমণের তির ছুড়ে দিলেন সিপিএমে রাজ্য সম্পাদক।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top