News Flash

  • Home
  • দেশ
  • লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি নিয়ে বিজেপি-কে তোপ অভিষেকের
Image

লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি নিয়ে বিজেপি-কে তোপ অভিষেকের

কালনা, ৫ জুলাই (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপির রাজ্য সভাপতিকে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তাঁর কটাক্ষ, “বড় পদে বসে প্রধানমন্ত্রী বড় ঢপ দিচ্ছেন। আর ছোট পদে বসে সুকান্ত-শুভেন্দুরা ছোট ছোট ঢপ দিচ্ছেন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১৪ সালের আগে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কেউ পেয়েছেন সেই টাকা? বড় পদে বসে বড় ঢপ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সুকান্ত-শুভেন্দুরা ছোট পদে বসে ছোট ছোট ঢপ দিচ্ছেন। কোনওটাই পাবেন না।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “বিজেপি ভাইরাস হলে তৃণমূল ভ্যাকসিন।”

পঞ্চায়েত নির্বাচনের বাজার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উত্তপ্ত। বিজেপির প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলছেন, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করবে। যেখানে মাসে মাসে ২ হাজার টাকা দেওয়া হবে। তাঁদের এই দাবিকেই নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের চ্যালেঞ্জ, “দেশের তো একাধিক রাজ্য়ে তো বিজেপি ক্ষমতায় আছে। সেখানে তো চালু করছে না। ক্ষমতায় থাকা একটা রাজ্যেও যদি সমস্ত মহিলাকে মাসে মাসে ১ হাজার টাকা দেয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।” এপ্রসঙ্গে ২০১৪ সালের আগে নরেন্দ্র মোদীর ১৫ লক্ষের প্রতিশ্রুতি কথাও টেনে আনেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top