News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে পারেন মুখ্যমন্ত্রী
Image

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে পারেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৫ জুলাই (হি. স.) : মাঝে কেটে গিয়েছে একটা সপ্তাহ। কপ্টার-দুর্বিপাকে কোমরে-পায়ে চোট লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে পারেন মুখ্যমন্ত্রী।

চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তেমন না করে বাড়িতেই সুশ্রুষা নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এর মাঝেই জানা যাচ্ছে, অস্ত্রোপচার করতে হবে তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে হবে মাইক্রো সার্জারি। যে জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন তৃণমূল নেত্রী। আগামী শনিবার (৮ জুলাই) রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার হওয়ার কথা।

গত ২৭ জুন পঞ্চায়েতের ভোটপ্রচার সেরে জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন বৈমানিক।

বাগডোগরার দিকে না গিয়ে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার। কপ্টার দুর্বিপাক ও মাঝে সেনাঘাঁটিতে নামার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে-পায়ে চোট লাগে। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় সোজা কলকাতার এসএসকেএম হাসপাতালে।

হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে ক্রমাগত ফিজিওথেরাপিও। এর মাঝেই জানা যাচ্ছে, অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাঁটুতে ফ্লুইড জমেছে বলেই জানা যাচ্ছে। যার জন্যই শুক্রবার এসএসকেএমেই মাইক্রো সার্জারি হওয়ার কথা। গ্রাম বাংলা দখলের লড়াইয়ের ঠিক আগের দিন।

প্রসঙ্গত, চোট লাগার দু’দিন পরই ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছিলেন, ‘আমার স্বাস্থ্যের জন্য সবাই প্রার্থনা করায় আমি অভিভূত। আমার হেলিকপ্টার সেবক এয়ারবেসে কোনওমতে জরুরি অবতরণ করেছিল। ঈশ্বরের আশীর্বাদে এবং চিকিৎসক দলের অক্লান্ত চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি চলছে।’

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top